Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ৬:২৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
১৩ September ২০২৬ Sunday ৫:০১:৫৬ PM
Print this E-mail this

কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মাছুয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগীরা বিপুল পরিমাণ মাদক নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি নজরুল ইসলাম বলেন, আল-আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তিনি ওই এলাকায় বড় ধরনের ইয়াবা কারবারি। সর্বশেষ ১০ সেপ্টেম্বর রাতে তিনি টিয়াখালীতে ইয়াবার একটি চালান নিয়ে আসেন।

ওসি আরও বলেন, ওই রাতে পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে আল-আমিনের হোতা ও সহযোগী চারজনকে ২০২টি ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com