Home » দুমকি » পটুয়াখালী » গলাচিপায় আড়াই কেজির ‘রাজা ইলিশ’ ১২ হাজার টাকায় বিক্রি
১৩ September ২০২৬ Sunday ৫:৫৫:২৯ PM
গলাচিপায় আড়াই কেজির ‘রাজা ইলিশ’ ১২ হাজার টাকায় বিক্রি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপা উপজেলাসংলগ্ন আগুনমুখা নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি নদী তীরবর্তী পানপট্টি আড়তে উম্মুক্ত নিলামে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।গলাচিপার পানটট্টি এলাকার জেলে ইয়াকুব মাঝি মাছটি শিকার করেন। রবিবার (১৩ সেপ্টম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাটে সোহাগ হাওলাদারের আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন গলাচিপা আড়তদার মো. মনির হোসেন।
আড়তদার রিয়াদ হোসেন ও স্থানীয়রা জানান, পানপট্টির জেলে ইয়াকুব মোল্লা শনিবার ভোররাতে আগুনমুখার মোহনায় মাছ ধরতে জাল ফেলেন।জাল টেনে তোলার সময় বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রির জন্য পানপট্টি লঞ্চঘাট সোহাগ হাজীর আড়তে আনা হলে খবর ছড়িয়ে পড়ে। বড় ইলিশটি দেখতে ও কিনতে ঘাটে ভিড় করেন অনেকে। পরে উম্মুক্ত নিলামে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটির সর্বোচ্চ দর ওঠে ১২ হাজার টাকা।শেষ পর্যন্ত গলাচিপা আড়তদার মনির হোসেন মাছটি কিনে নেন।
জেলে ইয়াকুব মাঝি বলেন, শনিবার আগুনমুখার মোহনায় নদীতে জাল ফেলার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই মাছটি ধরা পড়ে। পরে অন্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে নিলামে তোলা হয়।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুনবী বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি জেলের জালে ধরা পড়লেও বিষয়টি অন্য জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। সামনে অন্য জেলের জালে বড় ইলিশ ধরা পড়বে আশা করি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ