Home » বরিশাল » বরিশাল সদর » বিএনপিও সংবিধান সংস্কারের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে: বরিশালে মামুনুল হক
১২ September ২০২৬ Saturday ১১:২৫:১৭ PM
বিএনপিও সংবিধান সংস্কারের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে: বরিশালে মামুনুল হক
নগর প্রতিনিধি:
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক মুফতি মিজানুর রহমান খান।
মামুনুল হক বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা-কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা পরিচালনা করতে পারবে।’
খেলাফত মজলিসের এই আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ৩০ হাজার মানুষ যেখানে পঙ্গুত্ববরণ করেছেন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে এসেছেন, সেই দাবি বাস্তবায়ন না করলে সরকারের বিরুদ্ধেও মানুষ প্রতিবাদ করবে।
সমাবেশে নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা অংশ নেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ