Home » ভোলা » মনপুরা » ভোলায় নিখোঁজের ৩ দিন পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
১২ September ২০২৬ Saturday ৬:৫৬:৫৪ PM
ভোলায় নিখোঁজের ৩ দিন পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীর তীর ধসে নদীতে নিখোঁজের ৩ দিন পর নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে দৌলতখান উপজেলার মেঘনা নদীর মিজানের চরে ভাসতে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাট সংলগ্ন মেঘনার তীরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে তীর ধসে নিখোঁজ হন তিনি।
মৃত আমজাদ ভোলা পৌরসভার ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য। তিনি বান্দরবানের রুমা উপজেলায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলার মির্জাকালু নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, জেলে ও স্থানীয়রা চরে মরদেহটি দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। মরদেহটি মেঘনা নদীতে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য আমজাদের বলে চিহ্নিত করেছেন তার পরিবার। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় আমজাদ, তার বন্ধু রাকিব, ফাহিম ও সাগর ও শাওনসহ মোট ৫ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন।একপর্যায়ে নদী তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একাংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে ৫ বন্ধুই খরস্রোতা নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নদীতে নিখোঁজ হন। উদ্ধার হওয়া তিনজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন, তবে তারা ব্যর্থ হন। পরবর্তীতে নিখোঁজদের সন্ধানে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি।এরপর শুক্রবার সকালে ভাসমান অবস্থায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করেন সেখানকার নৌ পুলিশ। সবশেষ আজ শনিবার ভোলার দৌলতখান উপজেলা থেকে বিজিবি সদস্য আমজাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ