Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার
১২ September ২০২৬ Saturday ৭:২৩:১৬ PM
পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার
পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি:
গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি ট্রান্সপোর্ট কার্যালয়ে তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে পার্শ্ববর্তী একটি কক্ষে অভিযান চালিয়ে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পাথরঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল জানান, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএফডিসি মৎস্য ঘাটকে মাদক ব্যবসার নিরাপদ ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে। সমুদ্র থেকে মাছ আহরণ করে আসা ট্রলার ও ঘাটকেন্দ্রিক পরিবহনব্যবস্থাকে কাজে লাগিয়ে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। এতে ঘাটের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় যুবসমাজের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রশাসনের উচিত নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ শিকার করে ফিরে আসা সবাই প্রকৃত জেলে নন। অভিযোগ রয়েছে, কিছু অসাধু মাদক কারবারি জেলের ছদ্মবেশে গভীর সমুদ্রে গিয়ে পার্শ্ববর্তী দেশের ট্রলারের মাধ্যমে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সমুদ্রগামী মাছধরা ট্রলার ও জেলেদের ওপর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল থেকে মৎস্য ঘাট এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু পরিচালিত একটি ট্রান্সপোর্ট কার্যালয় থেকে ৯ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা এবং পরবর্তী অভিযানে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ