![]() বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানে মাত্র দুই হাজার টাকায় ভ্রমণপর্যটন ডেস্ক ৩০ May ২০১৮ Wednesday ৬:৫৭:৩৯ PM
৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বরিশাল থেকে উদ্দেশ্যে এবং ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মাত্র দুই হাজার টাকাই বরিশাল-ঢাকা আকাশ পথে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এছাড়াও ১৯ থেকে ২১ জুনের মধ্যে ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকিট পাওয়া যাবে দুই হাজার টাকায়। ঢাকা থেকে রাজশাহীর টিকিটি দুই হাজার, ঢাকা থেকে যশোর দুই হাজার, ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের টিকিটি পাওয়া যাবে দুই হাজার ৩০০ টাকায়। এদিকে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল থেকে ঢাকায় আসা যাবে দুই হাজার টাকায়। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট রুটের ভাড়া দুই হাজার ৩০০ টাকা। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান দুই হাজার টাকায় টিকিটের অফারে আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

ঈদে উপলক্ষে বরিশাল-ঢাকা আকাশ পথে ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।