বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানে মাত্র দুই হাজার টাকায় ভ্রমণ পর্যটন ডেস্ক
ঈদে উপলক্ষে বরিশাল-ঢাকা আকাশ পথে ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বরিশাল থেকে উদ্দেশ্যে এবং ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মাত্র দুই হাজার টাকাই বরিশাল-ঢাকা আকাশ পথে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
এছাড়াও ১৯ থেকে ২১ জুনের মধ্যে ঢাকা থেকে সৈয়দপুর রুটের টিকিট পাওয়া যাবে দুই হাজার টাকায়। ঢাকা থেকে রাজশাহীর টিকিটি দুই হাজার, ঢাকা থেকে যশোর দুই হাজার, ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রামের টিকিটি পাওয়া যাবে দুই হাজার ৩০০ টাকায়।
এদিকে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল থেকে ঢাকায় আসা যাবে দুই হাজার টাকায়। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট রুটের ভাড়া দুই হাজার ৩০০ টাকা। বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ উড়োজাহাজে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট এবং সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলমান দুই হাজার টাকায় টিকিটের অফারে আগামী ৩০ জুন পর্যন্ত চালু থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |