![]() আর্জেন্টিনার হয়ে খেলবেন জাহিদ হাসান!বিনোদন ডেস্ক ১ June ২০১৮ Friday ৬:০৪:০৪ PM
আর্জেন্টিনা দলের জার্জি গায়ে ফুটবল নিয়ে মাঠে দৌঁড়াচ্ছেন জাহিদ হাসান। প্রতিপক্ষ ‘ব্রাজিল’ সমর্থক দলকে বোকা বানিয়ে জালে বল ঢোকানোই তার মূল লক্ষ্য। সম্প্রতি ঈদের বিশেষ নাটকটির শুটিং হয়েছে গাজীপুরের পুবাইলে। সেখানে গিয়ে দেখা মিললো এক ঝাঁক তারকার। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নাদিয়া খানম, আনন্দ খালেদসহ অনেকে। মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। আকাশ রঞ্জনের গল্পে নাটকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে তার নাম ফারুক। স্ত্রী লাইজু চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। আর জাহিদ হাসানের শিষ্যের চরিত্রে দেখা যাবে তৌসিফকে। জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, এই ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ খুব কম হয়। এতে আমি একটি ফুটবল ক্লাবের প্রধান। আমি চাই আমার ক্লাবের সদস্য তৌসিফ একদিন জাতীয় দলে খেলুক। আর তা নিয়েই নাটকের মূল গল্প আগাবে। আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে ধারাবাহিক নাটকটি সম্প্রচারিত হবে।তথ্য: বাংলা নিউজ সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

একটি গ্রামে ‘ব্রাজিল’ ও ‘আর্জেন্টিনা’ দলের সমর্থক দুই দল ফুটবল খেলায় অংশ নিয়েছে।