Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:৫৯ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » আর্জেন্টিনার হয়ে খেলবেন জাহিদ হাসান!
১ June ২০১৮ Friday ৬:০৪:০৪ PM
Print this E-mail this

আর্জেন্টিনার হয়ে খেলবেন জাহিদ হাসান!
বিনোদন ডেস্ক


জাহিদ হাসানের ঈদের নাটক 'দুলু বাবুর্চি'একটি গ্রামে ‘ব্রাজিল’ ও ‘আর্জেন্টিনা’ দলের সমর্থক দুই দল ফুটবল খেলায় অংশ নিয়েছে।

আর্জেন্টিনা দলের জার্জি গায়ে ফুটবল নিয়ে মাঠে দৌঁড়াচ্ছেন জাহিদ হাসান। প্রতিপক্ষ ‘ব্রাজিল’ সমর্থক দলকে বোকা বানিয়ে জালে বল ঢোকানোই তার মূল লক্ষ্য।

সম্প্রতি ঈদের বিশেষ নাটকটির শুটিং হয়েছে গাজীপুরের পুবাইলে। সেখানে গিয়ে দেখা মিললো এক ঝাঁক তারকার।

এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, নাদিয়া খানম, আনন্দ খালেদসহ অনেকে।

মূলত আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। আকাশ রঞ্জনের গল্পে নাটকটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন।

আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতার চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে তার নাম ফারুক। স্ত্রী লাইজু চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ। আর জাহিদ হাসানের শিষ্যের চরিত্রে দেখা যাবে তৌসিফকে।

জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, এই ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ খুব কম হয়। এতে আমি একটি ফুটবল ক্লাবের প্রধান। আমি চাই আমার ক্লাবের সদস্য তৌসিফ একদিন জাতীয় দলে খেলুক। আর তা নিয়েই নাটকের মূল গল্প আগাবে।

আসন্ন ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভিতে ধারাবাহিক নাটকটি সম্প্রচারিত হবে।তথ্য: বাংলা নিউজ


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com