![]() বাংলাদেশির গানে প্রশংসায় সালমানবিনোদন ডেস্ক ২ June ২০১৮ Saturday ৭:০৫:২০ PM
সম্প্রতি বন্ধুত্বের কারণেই খুব আগ্রহসহকারে তার গান নিজের ছবি ‘রেস থ্রি’-তে যুক্ত করেছেন সালমান খান। গানের শিরোনাম ‘আল্লাহ দোহাই হ্যায়’। গতকাল ১ জুন মুম্বাইয়ের একটি হোটেলে হয়ে গেল সে গানের প্রকাশনা উৎসব। আর সেই অনুষ্ঠানে বন্ধু জ্যাকোর বেশ প্রশংসাই করলেন সালমান। তবে দুষ্টুমির ছলে! বললেন, ‘আমার এক বন্ধুর (জ্যাকো) কণ্ঠে অনেক দিন আগে গানটি শুনেছিলাম। অসাধারণ। তাকে বললাম গানটি ভালো, কিন্তু গলা খারাপ। এটা আমাকে দিলে ভালো করে গেয়ে নেব। আমি যখন গাইলাম, তখন ওর চাইতে আরও বাজে হলো। অবশেষে পরিচালক ও প্রযোজক সুরাজ সাক্সেনার মেয়ে ভিরা সাক্সেনাকে দিয়ে গানটি গাওয়ানো হয়।’ এরপর গায়িকাকে নিয়ে মঞ্চে গানটি পরিবেশন করেন সালমান।-বাংলা ট্রিবিউন সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

পেশাদার বক্সিংয়ের কারণেই লন্ডন প্রবাসী বাংলাদেশি আলী জ্যাকোর সঙ্গে সখ্যতা গড়ে উঠে বলিউড তারকা সালমান খানের। পরবর্তী সময়ে গানের জগতেও বেশ নাম করেন জ্যাকো।