![]() সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
১১ February ২০১৯ Monday ৫:২৪:০১ PM
![]() বামনা প্রতিনিধি ::: বরগুনার বামনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছ। সোমবার সকাল ১১ টায় বামনা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা প্রেসক্লাব ও শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটির সদস্যরা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বামনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা দাবী করেন, অনিয়ম দূর্নীতি নিয়ে সংবাদ করায়, গত ৩ ফেব্রুয়ারী বামনা উপজেলার আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান টিপুর উপর হামলা চালায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হেমায়েত মোল্লা। এ ঘটনায় বামনা থানায় মামলা দায়েরের পর হেমায়েত মোল্লা জামিনে এসে হয়রানিমূলক পাল্টা মামলা দায়েরসহ নানা ভাবে সাংবাদিক টিপুর দায়ের করা মামলা প্রত্যাহারের জন্যও হুমকি দিচ্ছে। আয়োজিত মানববন্ধনে বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল তার বক্তব্যে বলেন, সন্ত্রাসী হেমায়েতকে কঠোর শাস্তি না দিলে প্রতিনিয়তই সাংবাদিকরা নির্যাতনের শিকার হবেন। উল্লেখ্য, ২০১৭ সালের ১২ জুন হত্যা মামলার আসামীর সাথে বরগুনা-২ আসনের সংসদের ইফতার নামে একটি প্রতিবেদন করায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারী দুপুরে বামনা বাজারের সদর রোড এলাকায় সাংবাদিক মিজানুর রহমান টিপুকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক জখম করে হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী হেমায়েত মোল্লা। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

