Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৯:১৪ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » মিডিয়া গ্যালারি » সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
১১ February ২০১৯ Monday ৫:২৪:০১ PM
Print this E-mail this

সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বামনা প্রতিনিধি ::: বরগুনার বামনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছ।

সোমবার সকাল ১১ টায় বামনা উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা প্রেসক্লাব ও শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটির সদস্যরা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বামনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা দাবী করেন, অনিয়ম দূর্নীতি নিয়ে সংবাদ করায়, গত ৩ ফেব্রুয়ারী বামনা উপজেলার আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান টিপুর উপর হামলা চালায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হেমায়েত মোল্লা। এ ঘটনায় বামনা থানায় মামলা দায়েরের পর হেমায়েত মোল্লা জামিনে এসে হয়রানিমূলক পাল্টা মামলা দায়েরসহ নানা ভাবে সাংবাদিক টিপুর দায়ের করা মামলা প্রত্যাহারের জন্যও হুমকি দিচ্ছে।

আয়োজিত মানববন্ধনে বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল তার বক্তব্যে বলেন, সন্ত্রাসী হেমায়েতকে কঠোর শাস্তি না দিলে প্রতিনিয়তই সাংবাদিকরা নির্যাতনের শিকার হবেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ জুন হত্যা মামলার আসামীর সাথে বরগুনা-২ আসনের সংসদের ইফতার নামে একটি প্রতিবেদন করায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারী দুপুরে বামনা বাজারের সদর রোড এলাকায় সাংবাদিক মিজানুর রহমান টিপুকে প্রকাশ্যে পিটিয়ে মারাত্মক জখম করে হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী হেমায়েত মোল্লা।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com