Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার
২২ June ২০২৬ Monday ৪:২৬:১৮ PM
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার
রাহাদ সুমন।।বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাইশারী ইউনিয়নের দান্ডয়াট গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোঃ রাসেলের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। প্রসঙ্গত, শ্রমিকদল নেতার দায়েরকৃত এ মামলার আসামী বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন নেতা-কর্মী। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, শ্রমিকদল নেতার মামলার আসামী আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)