![]() সেরা অভিনেত্রী জয়া ও তিশা
৭ November ২০১৯ Thursday ৫:১৮:৩২ PM
![]() বিনোদন ডেস্ক ::: আজ ৭ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। জানা গেল বিগত দুই বছরে চলচ্চিত্রে সেরা দুই অভিনেত্রীর নাম। ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করা জয়া আহসান। এছাড়া ২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ। ২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক। ২০১৭ সালের সেরা চলচ্চিত্রও নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। পার্শ্বচরিত্রে সেরা তিন অভিনেত্রী হলেন সুবর্ণা মুস্তাফা, রুনা খান ও সুচুরিতা। এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পুত্র’ চলচ্চিত্র দুটি সেরা নির্বাচিত হলেও এই দুই ছবির পরিচালকদের কেউই সেরা পরিচালক হিসেবে স্বীকৃতি পায়নি। তারা সেরা না হওয়ায় এ নিয়ে সিনেপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

