Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » সেরা অভিনেত্রী জয়া ও তিশা
৭ November ২০১৯ Thursday ৫:১৮:৩২ PM
Print this E-mail this

সেরা অভিনেত্রী জয়া ও তিশা


সেরা অভিনেত্রী জয়া ও তিশা

বিনোদন ডেস্ক ::: আজ ৭ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

জানা গেল বিগত দুই বছরে চলচ্চিত্রে সেরা দুই অভিনেত্রীর নাম।

ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে ‘হালদা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন নুসরাত ইমরোজ তিশা এবং ২০১৮ সালে ‘দেবী’ ছবিতে অভিনয় করা জয়া আহসান।

এছাড়া ২০১৭ সালে যৌথভাবে সেরা নায়ক হয়েছেন ‘সত্তা’ ছবির জন্য শাকিব খান ও ‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য আরিফিন শুভ।

২০১৮ সালে ‘পুত্র’ ছবি দিয়ে সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস এবং ‘জান্নাত’ ছবি দিয়ে সেরা অভিনেতা সাইমন সাদিক।

২০১৭ সালের সেরা চলচ্চিত্রও নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’।

পার্শ্বচরিত্রে সেরা তিন অভিনেত্রী হলেন সুবর্ণা মুস্তাফা, রুনা খান ও সুচুরিতা।

এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পুত্র’ চলচ্চিত্র দুটি সেরা নির্বাচিত হলেও এই দুই ছবির পরিচালকদের কেউই সেরা পরিচালক হিসেবে স্বীকৃতি পায়নি।

তারা সেরা না হওয়ায় এ নিয়ে সিনেপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com