Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ছাত্রদল নেতার মদপানের ভিডিও ভাইরাল, তদন্তের কথা বলছে দল
১০ June ২০২৬ Wednesday ৩:৪৭:১৯ PM
বাউফলে ছাত্রদল নেতার মদপানের ভিডিও ভাইরাল, তদন্তের কথা বলছে দল
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
Screenshot
পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের এক নেতার মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ব্যক্তি উপজেলা ছাত্রদলের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাজিদ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, সাজিদ একটি মদের বোতল থেকে ছয়টি প্লাস্টিকের কাপে তরল পানীয় ঢালছেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। আবদুল্লাহ সাজিদ উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। এ বিষয়ে আবদুল্লাহ সাজিদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তি আমি নই। আধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি ছড়ানো হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির প্রশ্নে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কিত কর্মকা-ের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ