![]() শুরু হলো ব্যাচেলর পয়েন্ট সিজন-২
২১ November ২০১৯ Thursday ১:৪৬:১৩ PM
![]() বিনোদন প্রতিবেদক : রাজধানীতে বসবাসরত একদল স্বপ্নবাজ তরুণদের ব্যাচেলর জীবনের নানা ঘটনা-দূর্ঘটনা আর প্রতিদিনের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সিজন ১ এর পর এবার শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-২। নির্মাতা জানালেন, ব্যাচেলর যখন একসঙ্গে থাকেন তখন তাদের মধ্যে নানা ধরণের ঘটনা ঘটে। সিজন-১ এ যা আমি ভিন্নভাবে ক্যামেরাবন্দি করেছি। এবার সিজন-২ তে আরও মজার মজার ঘটনা থাকবে। আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। এটা আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, ম্যাসেজও আছে। আমাদের ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন।’ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’ প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। আর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এটি রচনা ও পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

