Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » শুরু হলো ব্যাচেলর পয়েন্ট সিজন-২
২১ November ২০১৯ Thursday ১:৪৬:১৩ PM
Print this E-mail this

শুরু হলো ব্যাচেলর পয়েন্ট সিজন-২


শুরু হলো ব্যাচেলর পয়েন্ট সিজন-২

বিনোদন প্রতিবেদক : রাজধানীতে বসবাসরত একদল স্বপ্নবাজ তরুণদের ব্যাচেলর জীবনের নানা ঘটনা-দূর্ঘটনা আর প্রতিদিনের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। সিজন ১ এর পর এবার শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-২।

নির্মাতা জানালেন, ব্যাচেলর যখন একসঙ্গে থাকেন তখন তাদের মধ্যে নানা ধরণের ঘটনা ঘটে। সিজন-১ এ যা আমি ভিন্নভাবে ক্যামেরাবন্দি করেছি। এবার সিজন-২ তে আরও মজার মজার ঘটনা থাকবে। আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। এটা আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, ম্যাসেজও আছে। আমাদের ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন।’

‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’ প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। আর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।

এটি রচনা ও পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com