![]() বাংলায় আসছেন আমির খান
৪ December ২০১৯ Wednesday ৪:৫৩:০৩ PM
![]() বিনোদন ডেস্ক::: বলিউডের সুপারস্টার আমির খান। সবকিছুতে নিখুঁত থাকেন বলে লোকে তাকে মিস্টার পারফেকশনিস্ট সম্বোধন করে। প্রতি বছরই কোনো না কোনো চমক নিয়ে তিনি হাজির হন। সেই চমক বাজিমাত করে বক্স অফিসে। সম্প্রতি তিনি কাজ করছেন ‘লাল সিং চাড্ডা’ নামের একটি ছবিতে। এর শুটিং উপলক্ষেই আসছে ৮ ডিসেম্বর পশ্চিমবাংলায় আগমন ঘটছে তার। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’-র জন্য ১০০টি রিয়েল লোকেশন বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম তিলোত্তমা শহর কলকাতা। এখানে হাওড়া ব্রিজে শুটিং করবেন আমির খান। এর আগে এপ্রিল মাসে কলকাতায় এসছিলেন আমির। শোনা গিয়েছিল লোকেশনের রেইকি করতে এসেছিলেন তিনি। সূত্রের খবর, ৮ ডিসেম্বর হাওড়া ব্রিজে শুটিং করতে পারেন অভিনেতা। বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র বলিউড রিমেক হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। যা মুক্তি পেতে চলেছে আগামী বছর ২০২০ সালে। এই ছবিটি রিমেক হলেও ছবির গল্পটি সাজানো হয়েছে ভারতের প্রেক্ষিতে। তাই এদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়তে পারে ছবির গল্পে, এমনটাই জানা গিয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

