Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৯:৪০ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » বাংলায় আসছেন আমির খান
৪ December ২০১৯ Wednesday ৪:৫৩:০৩ PM
Print this E-mail this

বাংলায় আসছেন আমির খান


aamir-khan-actor-bollywood আমির খান

বিনোদন ডেস্ক::: বলিউডের সুপারস্টার আমির খান। সবকিছুতে নিখুঁত থাকেন বলে লোকে তাকে মিস্টার পারফেকশনিস্ট সম্বোধন করে। প্রতি বছরই কোনো না কোনো চমক নিয়ে তিনি হাজির হন। সেই চমক বাজিমাত করে বক্স অফিসে।

সম্প্রতি তিনি কাজ করছেন ‘লাল সিং চাড্ডা’ নামের একটি ছবিতে। এর শুটিং উপলক্ষেই আসছে ৮ ডিসেম্বর পশ্চিমবাংলায় আগমন ঘটছে তার।

জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’-র জন্য ১০০টি রিয়েল লোকেশন বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম তিলোত্তমা শহর কলকাতা। এখানে হাওড়া ব্রিজে শুটিং করবেন আমির খান।

এর আগে এপ্রিল মাসে কলকাতায় এসছিলেন আমির। শোনা গিয়েছিল লোকেশনের রেইকি করতে এসেছিলেন তিনি। সূত্রের খবর, ৮ ডিসেম্বর হাওড়া ব্রিজে শুটিং করতে পারেন অভিনেতা।

বিখ্যাত হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র বলিউড রিমেক হতে যাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। যা মুক্তি পেতে চলেছে আগামী বছর ২০২০ সালে। এই ছবিটি রিমেক হলেও ছবির গল্পটি সাজানো হয়েছে ভারতের প্রেক্ষিতে। তাই এদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পট পরিবর্তন ধরা পড়তে পারে ছবির গল্পে, এমনটাই জানা গিয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com