![]() সিদ্ধান্তে অটল মোশাররফ করিম
১২ December ২০১৯ Thursday ৫:১০:২৮ PM
![]() বিনোদন ডেস্ক::: জাতীয় চলচ্চিত্র পুরস্কার রোববার বিজয়ী শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হবে। তবে ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ ক্যাটাগরিতে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছেন মোশাররফ করিম। ২০১৮ সালের ‘কমলা রকেট’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। মোশাররফ করিম ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ পুরস্কার থেকে তার নাম প্রত্যাহার চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলেন। তার আবেদন মন্ত্রণালয় গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে মোশাররফ করিম বলেন, “পুরস্কার প্রত্যাহারের বিষয়টি আমি আগেই বিস্তারিত বলেছি। আমি সিদ্ধান্তে অটল আছি। পুরস্কার প্রত্যাহারের একটি আবেদন তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে ছিলাম। সেটা মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে। এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই আমার।” ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।- দ্য ডেইলি স্টার সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

