Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » সিদ্ধান্তে অটল মোশাররফ করিম
১২ December ২০১৯ Thursday ৫:১০:২৮ PM
Print this E-mail this

সিদ্ধান্তে অটল মোশাররফ করিম


mosharraf-karim-actor-bangladesh মোশাররফ করিম
ফাইল ফটো

বিনোদন ডেস্ক::: জাতীয় চলচ্চিত্র পুরস্কার রোববার বিজয়ী শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হবে। তবে ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ ক্যাটাগরিতে পুরস্কার না নেওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছেন মোশাররফ করিম।

২০১৮ সালের ‘কমলা রকেট’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কারের তালিকা প্রকাশের পর ফেসবুক স্ট্যাটাসে মোশাররফ করিম বলেন, ‘কমলা রকেট’ ছবিতে কৌতুক চরিত্র ছিল না তার। সেটি প্রধান চরিত্রগুলোর একটি। তিনি জুরিবোর্ডকে অনুরোধ করেছেন শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা থেকে তার নামটি প্রত্যাহার করে নিতে। এই পুরস্কার তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

মোশাররফ করিম ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ পুরস্কার থেকে তার নাম প্রত্যাহার চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছিলেন। তার আবেদন মন্ত্রণালয় গ্রহণ করেছে।

বিষয়টি নিয়ে মোশাররফ করিম বলেন, “পুরস্কার প্রত্যাহারের বিষয়টি আমি আগেই বিস্তারিত বলেছি। আমি সিদ্ধান্তে অটল আছি। পুরস্কার প্রত্যাহারের একটি আবেদন তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে ছিলাম। সেটা মন্ত্রণালয়ে গৃহীত হয়েছে। এ বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই আমার।”

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।- দ্য ডেইলি স্টার


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com