![]() রাজধানীর উপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল কালবৈশাখী
২৩ April ২০২০ Thursday ১০:২১:৩৩ PM
![]() বাংলা বছরের শেষ(চৈত্র) মাসের মাঝামাঝি থেকে সারা দেশেই বেশ গরম পড়ছিল। দেশের মধ্যাঞ্চলে এবং উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় দাবদাহ বয়ে যাচ্ছিল। কিন্তু বৈশাখের শুরুতে প্রকৃতির মেজাজ বদলাতে শুরু করে। সাধারণত সন্ধ্যার পর কিংবা মধ্যরাতে বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবার কালবৈশাখী একটু অন্য সময়ে ঝাপটা দিয়েছে। সময়টা বিকেলবেলা। তবে বেশ অল্পস্বল্প সময়ের জন্য। ঘড়ির কাঁটার হিসাবে বিকাল চারটা। মাত্র আধাঘণ্টা সময় নিয়ে রাজধানী ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। স্বল্প সময় হলেও এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। এর সঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ছিল বিকেল চারটা। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। কালবোশেখী বয়ে যাওয়ার পর ঝলমলে রোদ দেখা দেয়। এরপর আবারো আকাশ কালো হতে শুরু করে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার এবং এরপর দিন শনিবারও কালবৈশাখী বয়ে যাবে। তার মানে এই নয় যে রাজধানী ঢাকায় এ কয়দিন কালবৈশাখী হবে। দেশের বিভিন্ন জেলাতেই এই দুই দিন কালবৈশাখী আঘাত হানবে। তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অবশ্য কালবৈশাখীর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি। এ ছাড়া চলতি এপ্রিল মাসে কোনো সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ আব্দুল মান্নান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

