Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ২:৫৩ PM
Barisal News
Latest News
Home » বিবিধ » সংবাদ শিরোনাম » রাজধানীর উপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল কালবৈশাখী
২৩ April ২০২০ Thursday ১০:২১:৩৩ PM
Print this E-mail this

রাজধানীর উপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল কালবৈশাখী


৭৪ কিলোমিটার বেগে ঢাকায় ওপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী। এ সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়।

বাংলা বছরের শেষ(চৈত্র) মাসের মাঝামাঝি থেকে সারা দেশেই বেশ গরম পড়ছিল। দেশের মধ্যাঞ্চলে এবং উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় দাবদাহ বয়ে যাচ্ছিল। কিন্তু বৈশাখের শুরুতে প্রকৃতির মেজাজ বদলাতে শুরু করে।

সাধারণত সন্ধ্যার পর কিংবা মধ্যরাতে বয়ে যায় কালবৈশাখী। আজ বৃহস্পতিবার কালবৈশাখী একটু অন্য সময়ে ঝাপটা দিয়েছে। সময়টা বিকেলবেলা। তবে বেশ অল্পস্বল্প সময়ের জন্য। ঘড়ির কাঁটার হিসাবে বিকাল চারটা। মাত্র আধাঘণ্টা সময় নিয়ে রাজধানী ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। স্বল্প সময় হলেও এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। এর সঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ছিল বিকেল চারটা। সেই সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার।

কালবোশেখী বয়ে যাওয়ার পর ঝলমলে রোদ দেখা দেয়। এরপর আবারো আকাশ কালো হতে শুরু করে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, আজ বিকেলের কালবৈশাখী শুধু রাজধানী ঢাকাতেই নয়, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, এরপর কুমিল্লার ওপর দিয়ে বয়ে যায়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার এবং এরপর দিন শনিবারও কালবৈশাখী বয়ে যাবে। তার মানে এই নয় যে রাজধানী ঢাকায় এ কয়দিন কালবৈশাখী হবে। দেশের বিভিন্ন জেলাতেই এই দুই দিন কালবৈশাখী আঘাত হানবে।

তবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অবশ্য কালবৈশাখীর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি। এ ছাড়া চলতি এপ্রিল মাসে কোনো সামুদ্রিক ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ আব্দুল মান্নান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com