Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ২:৫৪ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার
৯ June ২০২৬ Tuesday ১০:২৭:২৪ PM
Print this E-mail this

লালমোহনে তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে শাহাদাত হোসেন (২৭) নামের লঞ্চের এক ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাজিরপুর ঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শাহাদাত চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামের মো. ডালিমের ছেলে। তিনি ঢাকা-চরমোন্তাজ রুটে চলাচলকারী এমভি রেডসন-৫ লঞ্চের ক্যান্টিন বয় ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে নদীতে জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করে নাজিরপুর ঘাটে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।পরবর্তীতে নৌপুলিশের সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।

মৃতের পরিবার সূত্র জানায়, গত ৩ জুন তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকায় লঞ্চ চলাচলের সময় শাহাদাত নদীতে পড়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে তার বাবা মো. ডালিম এলাকায় এসে মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজ চালান, তবে ব্যর্থ হন।

মঙ্গলবার স্থানীয় জেলেদের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে তার ব্যবহৃত পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন। পরিবার জানিয়েছে, শাহাদাত আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে। নৌপুলিশ ও স্বজনরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com