Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল
২৫ November ২০২৬ Wednesday ৩:৩০:০৩ PM
কলাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা একই বিষয়। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস বাদ দিয়ে শান্তিতে থাকার আহ্বান জানান।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার বিভিন্ন ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই