Current Bangladesh Time
Friday November ২৭, ২০২৬ ৯:১২ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় ‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী
২৬ November ২০২৬ Thursday ১:২৫:১০ PM
Print this E-mail this

ভোলায় ‘ফকির’ পদবি ঘোচাতে হেলিকপ্টারে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

নামের শেষে ফকির পদবি। এটি পারিবারিকভাবে পাওয়া। তারপরও ছোটবেলা থেকে ‘ফকির’ শব্দ নিয়ে নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন একদিন গ্রামবাসী দেখতে আসবে এই শাহিন ফকিরকে।   

সেই স্বপ্নের পূর্ণতা দিতে ঢাকায় জাকজমকপূর্ণ আয়োজনে বিয়ে শেষে নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিনের টবগী গ্রামে বাড়ি ফিরলেন ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকির। তিনি ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। 

ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। 

ধানখেতের মাঝে তৈরি করা হয় হেলিপ্যাড। দুই সপ্তাহ ধরে এমন প্রস্তুতি চলছিল। প্রশাসনকে জানানো, গ্রামবাসীদের দাওয়াত দেওয়া, বাড়িঘর পরিপাটি করা, রাস্তাঘাট ঠিক করা আরও কত আয়োজন। গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এমন আয়োজনের কথা। কেউ বলেন, বাপের বেটা শাহিন দেখিয়ে দিল। কেউ দিলেন বাহবা। 

ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ে আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরতে দামি হেলিকপ্টার ব্যবহার করেন বর-কণে। ব্যবহারে নিতে হয় প্রশাসনিক অনুমতি। দীর্ঘদিনের স্বপ্নপুরণ হওয়ায় খুশি শাহিন ও তার পরিবারের সদস্যরা।  

নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com