Current Bangladesh Time
Friday November ২৭, ২০২৬ ৫:১১ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ
২৭ November ২০২৬ Friday ২:১৫:৪৩ PM
Print this E-mail this

উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ


উজিরপুর সংবাদদাতা :

বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে ২৬ নভেম্বর রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে বাবুর মরদেহ ভাসতে দেখেন তার মামা শাহিন মল্লিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ২৭ নভেম্বর উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com