Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের মত বিনিময় সভা
২৭ November ২০২৬ Friday ১:৩২:৩৮ PM
কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের মত বিনিময় সভা
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঝালকাঠি -১(কাঠালিয়া রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকদের এলাকার শিক্ষা ও উন্নয়নমূলক কাজ নিয়ে ক্ষুরধার লিখনীর আহ্বান জানান।তিনি আরো বলেন, সাংবাদিকরা যেন অন্যায় ও দুর্নীতির সাথে আপোষ না করেন। প্রধান অতিথি সাংবাদিকদের দেশ ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করা আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদল সদস্য সচিব, মোঃ জয়নাল আবেদীন,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মোঃ কাজল, প্রেসক্লাবের উপদেষ্টা খান মোঃ জুসফিকুর রহমান। সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ মিঠুসহ প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মহাসিন খান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই