Current Bangladesh Time
Friday November ২৭, ২০২৬ ৫:১১ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন
২৭ November ২০২৬ Friday ১:৪১:৩৮ PM
Print this E-mail this

কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়ে এ নাশকতা ঘটিয়েছে। 

গাড়ির মালিক মো. ইমরান বলেন, গাড়িটি দিয়ে আগত পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কাজে পরিবহন করতেন। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে এতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

এদিকে পর্যটন এলাকায় গভীর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতেই অনেকে আগুন লাগার বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

তবে অনেকেই দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছি। দুর্বৃত্তরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত কি না এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চলছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com