![]() কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন
২৭ November ২০২৬ Friday ১:৪১:৩৮ PM
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() কুয়াকাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়ে এ নাশকতা ঘটিয়েছে। গাড়ির মালিক মো. ইমরান বলেন, গাড়িটি দিয়ে আগত পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কাজে পরিবহন করতেন। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে এতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এদিকে পর্যটন এলাকায় গভীর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতেই অনেকে আগুন লাগার বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তবে অনেকেই দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছি। দুর্বৃত্তরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত কি না এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চলছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

