Current Bangladesh Time
Friday November ২৭, ২০২৬ ৫:১১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » উজিরপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
২৭ November ২০২৬ Friday ২:২৫:৫৯ PM
Print this E-mail this

উজিরপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ


উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন অজ্ঞাত ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাঁচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি আর্থিক প্রতিষ্ঠানে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com