Current Bangladesh Time
Saturday November ২৮, ২০২৬ ৮:১১ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
২৭ November ২০২৬ Friday ৬:২৫:৩০ PM
Print this E-mail this

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের


বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় শুক্রবার (২৭ ন়ভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাহাত সরদার (২৫)।ঘটনার পরপর স্থানীয় ক্ষুদ্ধ জনতা তিন ঘণ্টা সড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিদ্দিকুর রহমান বড়াকোঠার গাজীরপাড় গ্রামের মোহম্মদ হাজীর ছেলে ও আহত রাহাত হাওলাদার উপজেলার শিকারপুর বন্দরের রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত হাওলাদার দোকান বন্ধ করে নিজবাড়ি আটিপাড়া গ্রামে যাওয়ার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান।বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তারা আরো জানান, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান নিহত হন ও গুরুতর আহত হন মোটরসাইকেল চালক রাহাত। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক আবোরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com