Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪, গুরুতর আহত একজন ঢাকায়
২৮ November ২০২৬ Saturday ১:১৩:১৪ PM
বরিশালে দেশীয় অস্ত্রসহ আটক ৪, গুরুতর আহত একজন ঢাকায়
নগর প্রতিনিধি:
বরিশালে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ হামলায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপোল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আল মামুন (৩৪) গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রুইয়ারপোল এলাকায় এক অটোরিকশা চালকের সঙ্গে প্রাণ কোম্পানির বিক্রি প্রতিনিধির (এসআর) কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাত ৮টার দিকে প্রাণ কোম্পানির একদল লোক সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এলাকায় মহড়া ও হামলা চালায়। এতে আল মামুন গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত ১২টার দিকে স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
এদিকে হামলার ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। আটকদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইমরান আকন (২৪), একই এলাকার মজিদ আকনের ছেলে মো. আয়ান (২৩) এবং মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. আল আমিন হাওলাদার (৩২)। অপর একজনের নাম-পরিচয় যাচাই করছে পুলিশ
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের সহায়তায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই