Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়ায় চালককে মারধরের অভিযোগ, গাড়ি নিয়ে যাওয়ার দাবি
৯ June ২০২৬ Tuesday ৬:৫৮:৪৭ PM
Print this E-mail this

গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়ায় চালককে মারধরের অভিযোগ, গাড়ি নিয়ে যাওয়ার দাবি


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফলে একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে গাড়ির চালককে তিন দফায় মারধর এবং গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগকারী কালাইয়া হাটের ইজারাদার ও উচ্চতর ডিগ্রিধারী হিসাববিদ (এফসিএ) মো. রাজিব হোসেন জানান, সোমবারের গরুর হাটের খাজনার টাকা ব্যাংকে জমা দিতে মঙ্গলবার দুপুরে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়ার উদ্দেশে রওনা হন। গাড়িটি চালাচ্ছিলেন মো. শাহিন মিয়া (৫৩)।
রাজিব হোসেনের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পৌঁছানোর পর পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে কয়েকবার তাদের গাড়িতে ধাক্কা দেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদ। পরে পলি ডায়াগনস্টিকের সামনে গাড়ির চালক শাহিন মিয়া বিষয়টি জানতে চাইলে ফাহাদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গাড়িটি পাশের এলাকায় সরিয়ে রাখেন। এ সময় রাজিব হোসেন একটি ডায়াগনস্টিক সেন্টারে এবং চালক শাহিন মিয়াকে পাশের একটি দোকানে অবস্থান করানো হয়। পরে সেখানে ছাত্রদলের আরও কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। অভিযোগ রয়েছে, এরপর চালককে আরও দুই দফা মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে অন্য একজন চালকের মাধ্যমে গাড়িটি নিয়ে যাওয়া হয়।
রাজিব হোসেন অভিযোগ করে বলেন, গাড়ির ভেতরে থাকা হাটের খাজনার টাকাসহ তাঁর ব্যক্তিগত গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে সব অভিযোগ নাকচ করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালাইয়ার দিকে যাওয়ার সময় যানজটের কারণে একটি কালো রঙের গাড়ির পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই গাড়ির চালক তার হাত ধরে টেনে ধাক্কার কারণ জানতে চান। তিনি দাবি করেন, কোনো গাড়িতে ধাক্কা দেননি এবং টাকাসহ গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও সত্য নয়।
ফাহাদ আরও বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে তার হাত ধরে টান দেওয়ায় তিনি ও তার স্ত্রী ঝুঁকির মধ্যে পড়েছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com