Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১০:২৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি
২৭ July ২০২৬ Monday ৭:৩৩:৫৪ PM
Print this E-mail this

বকেয়ার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান, স্মারকলিপি


নগর প্রতিনিধি:

বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে আন্দোলনের ৪৭তম দিনে আজ সোমবার অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকরা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছেন। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে শ্রমিকরা জুলাই মাসের মধ্যে বকেয়া পাওনাদি পরিশোধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ উপলক্ষে অশ্বিনী কুমার হলচত্বর থেকে একটি মিছিল বের হয়ে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক লিটন।

সমাবেশে নেতারা বলেন, কারখানা কর্তৃপক্ষ কোনো পূর্বনোটিশ না দিয়ে গত ১১ জুন আকস্মিকভাবে অলিম্পিক ফাইবার এবং ১৩ জুন অলিম্পিক সিমেন্ট কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে।

নেতৃবৃন্দের ভাষ্য, বন্ধের ঘোষণার আগে কারখানার সক্রিয় সিবিএ নেতাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। কারখানা বন্ধের ঘোষণাপত্রে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধের নির্দিষ্ট তারিখও উল্লেখ করা হয়নি। এ কারণে শ্রমিকরা ১১ জুন থেকে আইনানুগ প্রাপ্য পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং ৪৭ দিন ধরে শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন।

বক্তারা বলেন, মালিকপক্ষ এই ৪৭ দিনে তিন দফা ত্রিপক্ষীয় বৈঠকের পরও শুধু বকেয়া বেতনের একাংশ পরিশোধ করেছে। তবে শ্রমিকদের ওভারটাইম, বিভিন্ন ভাতা, চার মাসের নোটিশ পে, সার্ভিস বেনিফিট ও ছুটির পাওনাসহ সমুদয় হিসাব পরিশোধের বিষয়ে কিছু জানানো হয়নি।

নেতৃবৃন্দ অলিম্পিক সিমেন্টের ৪১৯ শ্রমিকের ন্যায্য পাওনা অতিদ্রুত বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনে মালিকের সম্পদ জব্দ করে বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, সহসাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদার, সহ-সভাপতি হান্নান হাওলাদার, অলিম্পিক সিমেন্ট ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিকিউরিটি গার্ড প্রতিনিধি মো. ফারুক, অফিসারদের প্রতিনিধি আইটি অফিসার জিয়াউল হক জিয়া এবং ইলেক্ট্রিক ফোরম্যান শরিফুল ইসলাম।

সমাবেশে সংহতি জানান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজি মোহাম্মদ বেল্লাল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি প্রমুখ।

পরে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে এবং জুলাই মাসের মধ্যে বকেয়া পাওনাদি পরিশোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com