Current Bangladesh Time
Monday July ২৭, ২০২৬ ৯:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
২৭ July ২০২৬ Monday ৩:৩৪:৪৭ PM
Print this E-mail this

বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট


নগর প্রতিনিধি:

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণে জটিলতার মুখে পড়েছেন কর্মকর্তারা।

সংকট নিরসনে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পাশাপাশি জেলার ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার জানান, পাসপোর্টগুলো সম্পূর্ণ তৈরি হয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা তা নিতে আসছেন না।এরই মধ্যে বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।আশা করছি, গ্রাহকদের কাছে দ্রুত পাসপোর্টগুলো পৌঁছাতে পারব।

তবে কোন উপজেলার কতটি পাসপোর্ট আটকে আছে, সে সংক্রান্ত উপজেলাভিত্তিক তালিকা দিতে রাজি হননি তিনি।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সমস্যাটি উত্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ যেন দ্রুত তাদের পাসপোর্ট সংগ্রহ করে নেন, সে জন্য প্রতিটি উপজেলায় আমরা নানা কর্মসূচি দেব, যাতে পাসপোর্টগুলো মানুষ দ্রুত নেয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com