![]() মেয়েসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করোনা আক্রান্ত
১০ May ২০২০ Sunday ২:২৭:১৪ AM
![]() দেশজুড়ে নিউজ ডেস্ক। করোনায় কাঁপছে সারা দেশ। কাউকেই যেন ছাড় দিচ্ছে না এই মারণ ভাইরাস। কয়েকদিন আগে শুনা যায় এক সাংসদ করোনায় আক্রান্ত ছিলেন। আর এবার মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ। তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স। তিনি বলেন, আজ বিকেলে করোনা পরীক্ষার ফলাফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার কন্যার পজিটিভ এসেছে। তারা দুইজনই চিকিৎসাধীন রয়েছেন। কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বলেন, আমাদের আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে আছেন। তার রেজাল্ট এখনো আসেনি। তিনি যেসব কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় আছেন তাদের রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

