Home » করোনাভাইরাস » দেশ জুড়ে » মেয়েসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করোনা আক্রান্ত
১০ May ২০২০ Sunday ২:২৭:১৪ AM
মেয়েসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করোনা আক্রান্ত
দেশজুড়ে নিউজ ডেস্ক।
করোনায় কাঁপছে সারা দেশ। কাউকেই যেন ছাড় দিচ্ছে না এই মারণ ভাইরাস। কয়েকদিন আগে শুনা যায় এক সাংসদ করোনায় আক্রান্ত ছিলেন। আর এবার মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ। তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স। তিনি বলেন, আজ বিকেলে করোনা পরীক্ষার ফলাফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার কন্যার পজিটিভ এসেছে। তারা দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।
কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বলেন, আমাদের আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে আছেন। তার রেজাল্ট এখনো আসেনি। তিনি যেসব কৃষিবিদ ও তাদের পরিবারের সদস্য অসুস্থ অবস্থায় আছেন তাদের রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগানের পর ককটেল বিস্ফোরণ