![]() ঈদকে সামনে রেখে বামনায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা
১২ August ২০১২ Sunday ৬:১৯:২৭ PM
এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে চুরি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড। বামনা থানা সংলগ্ন উপজেলা পাবলিক লাইব্রেরীর দরজা-জানালা রাতের আধারে চুরি হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব মাল উদ্ধারে বামনা থানার অফিসার ইন চার্জকে (ভারপ্রাপ্ত) একাধিক বার তাগিদ দিলেও পুলিশ ব্যর্থ হয়েছে। এমনকি উপজেলা সদরেও ঘটেছে একাধিক চুরির ঘটনা। বরিশাল বিভাগীয় উপ পুলিশ পরিদর্শক ড. আবদুর রহিম বলেন, বর্তমানে অতিরিক্ত কোন ওসি নেই, তাই বামনাতে ঈদের আগে ওসি দিতে পারছিনা। বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মাদক দ্রব্যের উৎপাত বৃদ্ধি পেয়ে থাকলে আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। সে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নিবেন। (আমাদের বরিশাল ডটকম/বরগুনা/প্র/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা,১২ আগষ্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) বরগুনার বামনা উপজেলায় দেড়মাস ধরে থানার ওসি’র পদ শূণ্য থাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ভাটা পড়েছে। ফলে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও ছিচকে চোরদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অনুসন্ধানে জানাগেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোরা, হোগলপাতি, গুদিঘাটা, রামনার দক্ষিন রামনা, উপজেলা সদরের পুরাতন বামনা, তেলিভারানী, তুলাতলা বাসষ্ট্যান্ড, ছবদারের পুল, হাসপাতাল রোড, সোনাখালী বাজার, বুকাবুনিয়া বাজার, গিলাবাদ বুকাবুনিয়া সংযোগ ব্রীজসহ ছোনবুনিয়ায় চলে মাদক বেচা-কেনার কাজ।