Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৯:১৮ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » ঈদকে সামনে রেখে বামনায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা
১২ August ২০১২ Sunday ৬:১৯:২৭ PM
Print this E-mail this

ঈদকে সামনে রেখে বামনায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা


বরগুনা,১২ আগষ্ট (প্রতিনিধি, আমাদের বরিশাল ডটকম) বরগুনার বামনা উপজেলায় দেড়মাস ধরে থানার ওসি’র পদ শূণ্য থাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ভাটা পড়েছে। ফলে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, সেবনকারী ও ছিচকে চোরদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অনুসন্ধানে জানাগেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ভাইজোরা, হোগলপাতি, গুদিঘাটা, রামনার দক্ষিন রামনা, উপজেলা সদরের পুরাতন বামনা, তেলিভারানী, তুলাতলা বাসষ্ট্যান্ড, ছবদারের পুল, হাসপাতাল রোড, সোনাখালী বাজার, বুকাবুনিয়া বাজার, গিলাবাদ বুকাবুনিয়া সংযোগ ব্রীজসহ ছোনবুনিয়ায় চলে মাদক বেচা-কেনার কাজ।

এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে চুরি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড। বামনা থানা সংলগ্ন উপজেলা পাবলিক লাইব্রেরীর দরজা-জানালা রাতের আধারে চুরি হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব মাল উদ্ধারে বামনা থানার অফিসার ইন চার্জকে (ভারপ্রাপ্ত) একাধিক বার তাগিদ দিলেও পুলিশ ব্যর্থ হয়েছে। এমনকি উপজেলা সদরেও ঘটেছে একাধিক চুরির ঘটনা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুর রব মুর্তজা আহসান মামুন বলেন, অফিসার ইন চার্জ না থাকায় পুলিশ অফিসারেরা কঠিন কোন সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছেনা। ফলে প্রতিনিয়ত আইন শৃংখলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। থানা সূত্রে জানা যায়, বামনা থানার একমাত্র পুলিশ ভ্যানটি বহু দিন ধরে চলাচল অনুপোযোগী থাকায় পুলিশের নিয়মিত টহল কার্যক্রম মাহেন্দ্র অথবা টমটম গাড়ি দিয়ে করতে বাধ্য হচ্ছে। ২ জুলাই বামনা থানার ওসি মো. আজম খান ফারুকী পাশ্ববর্তী উপজেলা পাথরঘাটায় বদলী হবার পর আর কোন ওসি যোগদান করেননি।

বরিশাল বিভাগীয় উপ পুলিশ পরিদর্শক ড. আবদুর রহিম বলেন, বর্তমানে অতিরিক্ত কোন ওসি নেই, তাই বামনাতে ঈদের আগে ওসি দিতে পারছিনা। বরগুনা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মাদক দ্রব্যের উৎপাত বৃদ্ধি পেয়ে থাকলে আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। সে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নিবেন।

(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/প্র/মচপ)

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com