Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ৫:৪৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » পিরোজপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
৩ July ২০২৬ Friday ৪:১২:১২ PM
Print this E-mail this

পিরোজপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলোচিত ইউসুফ শরীফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার পুরাতন উপজেলা ভবনের সামনে থেকে যৌথ অভিযানে আরাফাত শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-৮-এর সিপিএসসি, বরিশাল, র‌্যাব-৭-এর সদর কম্পানি, চট্টগ্রাম এবং র‌্যাব-৭-এর সিপিসি-১, ফেনী ক্যাম্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ইউসুফ শরীফ (৩৫) ও গ্রেপ্তার হওয়া আরাফাত শরীফ একই গ্রামের বাসিন্দা। পূর্ববিরোধের জেরে গত ২৪ মে দুপুরে ইউসুফকে ডেকে নিয়ে মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের একটি বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত শরীফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com