Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:৪৫ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক
২ July ২০২৬ Thursday ১০:০৭:১২ PM
Print this E-mail this

ভোলায় টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ, দোকানি আটক


বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলা বাজারে অবৈধভাবে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে। এ সময় ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মুদিদোকানি জসিমের দোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। এ সময় জসিমকে আটক করা হয়। 

আটক মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানান, কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে তিনি ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছেন। 

বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, আজ বিকেল ৪টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাজারে ব্রিজসংলগ্ন এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগে টিসিবির ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়েছে এবং মুদিদোকানি জসিমকে আটক করা হয়েছে। 

সহকারী কমিশনার আরও বলেন, ‘টিসিবির ডিলারের সন্ধান চলছে। ডিলার এলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com