Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
২ July ২০২৬ Thursday ৫:০৮:৩২ PM
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
আমাদের বরিশাল ডেস্ক:
সারা দেশের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার ৩৫০টি কলেজের ৬০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১৪২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০ জন এবং ছাত্রী ৩২ হাজার ৪০৬ জন।
বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৪১ হাজার ৯৮৮ জন, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৭৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার্থীদের ধরন অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থী ৪৮ হাজার ২ জন, অনিয়মিত ১২ হাজার ৪৩৩ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৩৯০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১১ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল জেলায় ৪৮টি কেন্দ্রে ২১ হাজার ৭৫০ জন, পটুয়াখালী জেলায় ২৮টি কেন্দ্রে ১০ হাজার ৮৭৭ জন, বরগুনা জেলায় ১৫টি কেন্দ্রে ৬ হাজার ৯২ জন, ঝালকাঠি জেলায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬৭৩ জন, পিরোজপুর জেলায় ১৫টি কেন্দ্রে ৭ হাজার ৮৪ জন এবং ভোলা জেলায় ২৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে বোর্ডের সব নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকল প্রতিরোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কঠোর নজরদারি থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী