Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১:৫৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
১৯ August ২০২৬ Wednesday ১২:৪৫:৫৮ PM
Print this E-mail this

মুলাদীতে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন


মুলাদী(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

আজ মঙ্গলবার নদীর তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মশিউর রহমান বেল্লাল, মো. হাবিবুল্লাহ হাওলাদার, আনছার উদ্দীন হাওলাদার, ইকবাল হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, তীব্র নদীভাঙনের কারণে একের পর এক বসতবাড়ি, ভিটেমাটি, শত শত একর আবাদি জমি ও চলাচলের রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙতে ভাঙতে ইতিমধ্যে তিন থেকে চারটি গ্রাম বিলীন হয়ে গেছে এবং বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে রাস্তার পাশে আশ্রয় নিয়ে চরম বিপদে দিন কাটাচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় পুরো দক্ষিণ গলইভাঙা গ্রামটি এখন অস্তিত্বের সংকটে পড়েছে। 

মানববন্ধন থেকে বরিশাল-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। আন্দোলনকারীরা অবিলম্বে জিও ব্যাগ বা ব্লক ফেলে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com