Home » জিয়ানগর » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
১৯ August ২০২৬ Wednesday ১১:৩০:৩৯ AM
ঝালকাঠিতে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় ইউশা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারী সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি