Home » বরিশাল » শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক: ভোলার সেই কলেজশিক্ষক ওএসডি
১৯ August ২০২৬ Wednesday ৭:৫৭:১০ PM
শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক: ভোলার সেই কলেজশিক্ষক ওএসডি
ভোলা প্রতিনিধি:
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-১ শাখার উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হলো।
এ ছাড়া অভিযুক্ত শিক্ষক ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধর আগামী ২৩/০৮/২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।
ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরকে ওএসডির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল।
এ বিষয় নিয়ে ১৭ আগস্ট অনলাইনে ‘শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি’ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি