Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন
১৮ August ২০২৬ Tuesday ৯:০৪:৫৫ PM
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা স্বাক্ষরিত এক পত্রে আংশিক কমিটি ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী নব গঠিত বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হলেন শফিকুল আলম রিপন,সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম,সহসভাপতি আলী নেওয়াজ খান, জামাল রেজা ও
কৃষ্ণ কান্ত পাল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, যুগ্ম সম্পাদক আনোয়ার শরীফ, মশিউর রহমান বাদল ও আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আনিস মৃধা,সহ- সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাইদুল ইসলাম কালু ও রাজিব চোকদার, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান শরীফ,সহ-,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল নোমান,দপ্তর সম্পাদক ওমর ফারুক,সহ-দপ্তর সম্পাদক আল-আমিন। একই পত্রে আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নবগঠিত বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে বিএনপিসহ বিভিন্ন সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া বন্দর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেই সভায় ব্যবসায়ীরা স্বত:স্ফুর্ত ভাবে তাকে বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করে দেওয়ার দাবি জানান। কিন্তু তিনি তা না করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের লক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ্ আলম মিঞাকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি গঠন করে দেন। ব্যবসায়ীরা সংসদ সদস্যের এ গণতান্ত্রিক পদক্ষেপকে সাধুবাদ জানান। সেই আহবায়ক কমিটি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আংশিক কমিটি গঠন করে মঙ্গলবার ঘোষণা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি