Current Bangladesh Time
Tuesday August ১৮, ২০২৬ ১০:৩১ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি
১৮ August ২০২৬ Tuesday ৮:২৩:১৫ PM
Print this E-mail this

গৌরনদীতে মাদ্রাসা শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে প্রবাসীর বসতবাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের মধ্যবর্তী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল-হেলাল একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতেরা তাকে ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে সাড়ে চার আনা স্বর্ণ, একটি রূপার চেইন, নগদ ৭ হাজার টাকা এবং মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে মোবাইল নিয়ে গেলেও ভেতরের সিম কার্ডটি খুলে রেখে যায় ডাকাতেরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী আনোয়ার হোসেন লিখিত অভিযোগ দেওয়ার জন্য থানায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের ঘরে ঢুকে তার স্ত্রী ও কন্যার গলায় রামদা ধরে সর্বস্ব লুট করে নেয় একদল ডাকাত। সেই ঘটনার আমেজ কাটতে না কাটতেই ফের এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com