Current Bangladesh Time
Tuesday August ১৮, ২০২৬ ১০:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কু*প্রস্তাব- প্রতিবাদে মারধর
১৮ August ২০২৬ Tuesday ৮:৩৫:৩৯ PM
Print this E-mail this

হিজলায় পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কু*প্রস্তাব- প্রতিবাদে মারধর


নিজস্ব প্রতিনিধি:

পাওনা টাকা আদায়ের জের ধরে বরিশালের হিজলা উপজেলায় গতকাল রবিবার এক ব্যক্তিকে মারধর করা হয়েছে । এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে । 

আহত ব্যক্তির নাম জয়নাল বাঘা । তিনি উপজেলার মেমানিয়া ইউনিয়নে ০৮ নং চরমেমানিয়া গ্রামের আঃ রশিদ বাঘার ছেলে । তিনি পেশায় একজন জেলে । দুই দিন ধরে তিনি হিজলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ।

আহত জয়নাল বাঘা বলেন, পাওনা টাকা আদায় নিয়ে মেমানিয়া গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) রবিবার দুপুরে আমার স্ত্রী কে কুপ্রস্তাব দেয়। আমি বাঁধা দিলে আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেন,লাঠি দিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয় ।

আহত জয়নাল বাঘার স্ত্রী জানান, সংসারের অভাবের জন্য আমার স্বামী জয়নাল বাঘা, নাজমুল বাঘার নিকট থেকে ১৫ হাজার টাকা সুদের উপর আনেন। তিনি সুদসহ ৩৫ হাজার টাকা পরিশোধ করেন। পাওনা টাকার জন্য তিনবার নাজমুল বাঘা আমাকে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেন। পরে বিষয়টি আমার স্বামীকে জানালে তিনি প্রতিবাদ করলে নাজমুল ও তার ভাই ছুরি দিয়ে কুপিয়ে আমার স্বামীকে আহত করেন। আমরা গরীব মানুষ, এর সঠিক বিচার চাই।

এ ঘটনায় বিবাদী নাজমুল বাঘার সাথে কথা বলার জন্য চেষ্টা করেলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, আহত জয়নাল বাঘা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় একজন কর্মকর্তাকে আইনি প্রক্রিয়া শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com